শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে পাওয়ার ট্রলির ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু, আহত-১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ৪২৩ বার পড়া হয়েছে

 

মোঃ আশিকুর রহমান (টুটুল), নাটোর জেলা ব্যুরো প্রধান,

রবিবার নাটোরের লালপুর উপজেলার হাঁপানিয়া মোড়ে ইট বোঝাই পাওয়ার ট্রলির

ধাক্কায় আদনান হোসেন (১০) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে এবং হাসান

আলী (১১) নামের অপর এক স্কুল ছাত্র আহত হয়েছে। তারা দুজনেই দুয়ারিয়া সরকারী

প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। নিহত আদনান উপজেলার ডাঙ্গাপাড়া

গ্রামের হাফিজুর রহমানের ছেলে এবং আহত হাসান একই গ্রামের আবু বক্করের

ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আদনান ও হাসান দুয়ারিয়া সরকারী প্রাথমিক

বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে একটি বাইসাইকেলে করে বাড়ি

ফিরছিল। তারা বেলা ১১টার দিকে হাঁপানিয়া মোড়ে পৌঁছালে

ডাঙ্গাপাড়াগামী ইট বোঝাই পাওয়ার ট্রলিটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে

সাইকেলের পেছনে কেরিয়ারে বসে থাকা আদনান ছিটকে গিয়ে পাওয়ার ট্রলির

নিচে পড়ে ঘটনা স্থলেই নিহত হয়। অপর দিকে হাসান আলীর গুরুত্বর আহত হয়। তাকে

উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এঘটনায় স্থানীয় লোকজন পাওয়ার ট্রলির হেলপার হাসানকে (২০) আটক করে পুলিশে

দিয়েছে। হেলপার হাসান ধানাইদহ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত

করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451