সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করা নিয়ে
দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, রোববার সকালে উপজেলার মাগুড়াবিনোদ
ইউনিয়নের চড়তরনীপুর গ্রামে। বিষয়টি তাড়াশ থানার ওসি
মনজুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন সংঘর্ষ
নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায়
পুলিশ সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ ও রফিকুল ইসলাম
নামের দ ব্যক্তিকে আটক করেছেন। পুলিশ জানায়, চকতরনীপুর
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালনকে কেন্দ্র করে
ওই গ্রামের যুবকদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। তারা সাবেক
ইউপি সদস্য আব্দুল আজিজ ও আব্দুল হোসেনের পক্ষ নিয়ে বিভক্ত
হয়ে গত শনিবার রাতে হাতাহাতিতে লিপ্ত হয়। এরই জের ধরে
রোববার সকালে অনুষ্ঠান শুরুর পুর্বে উভয় পক্ষের মধ্যে আবারও বাগ
বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠি সোটা নিয়ে সংঘর্ষে
জড়িয়ে পড়েন । এতে উভয় পক্ষের আব্দুল আজিজ , আশরাফুল
ইসলাম,মোহাম্মদ নান্নু, হাফিজুর রহমান, সাঈদুল ইসলাম ,
শামসুল হক সহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের মূমূর্ষ
অবস্থায় তাড়াশ ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ
প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মনজুর রহমান জানান, বর্তমানে
সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। তবে এ ঘটনায়
এখনো কেউ মামলা করেননি ।