মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সুন্দরগঞ্জ আসনের উপ-নির্বাচনের পূর্ব- প্রস্তুতি সম্পন্ন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ২০২ বার পড়া হয়েছে

 

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচন পূর্ব-সফল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২২ মার্চ বুধবার

অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

বিভিন্ন সুত্রে জানা যায়, নির্বাচন সু-সম্পন্নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণের মধ্যে নিয়োজিত

রয়েছেন গাইবান্ধা জেলা প্রশাসক- মো. আব্দুস সামাদ, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার ও রির্টার্নিং

অফিসার- জি.এম সাহাতাব উদ্দিন, গাইবান্ধা জেলা পুলিশ সুপার- মাশরুকুর রহমান খালেদ, জেলা নির্বাচন অফিসার

আব্দুল্যাহ্ধসঢ়;-আল- মোতাহ্ধসঢ়;সিম, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া, গাইবান্ধা জেলার

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- মুহাম্মদ হাবিবুল আলম, এমএম আশিক রেজা, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার-

আব্দুল মালেক ও থানা অফিসার ইনচার্জ- মুহাম্মদ আতিয়ার রহমান। এছাড়া র‌্যাব, বিজিবি, পুলিশ আনছারসহ ৫ স্তরের

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সাদা পোশাকে কয়েকটি স্তরের প্রশাসনিক নজরদারী অব্যাহত রয়েছে আগে

থেকেই। উপজেলার পৌরসভা ও ১৫টি ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৩’শ ৮১ জন। এর মধ্যে পুরুষ-১

লাখ ৬২ হাজার ৫’শ ৮৫ জন ও ১ লাখ ৭০ হাজার ৮’শ ৪১ জন মহিলা ভোটারের জন্য ১’শ ৯টি কেন্দ্রের ৬’শ ৩৭টি বুথের ভোট

গ্রহণ করা হবে। এ জন্য ইতোমধ্যে ১’শ ৯ জন প্রিজাইডিং অফিসার, ৬’শ ৩৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও

১ হাজার ২’শ ৭৪ জন পুলিং অফিসার নিয়োগ করা হয়েছে। এ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন

প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- আ’লীগ মনোনীত গোলাম মোস্তফা আহম্মে

(নৌকা), জাতীয় পাটির শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী- ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার

(আপেল), জেপি’র ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (বাই-সাইকেল), জাসদ’র এ্যাড মোহাম্মদ আলী প্রামানিক (মশাল),

গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ) ও এনপিপি’র জিয়া জামান খান (আম)।

উল্লেখ্য, গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ

মাষ্টার পাড়াস্থ নিজ বাসভবনে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর

মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সরকার দলীয় এমপি মঞ্জুুরুল ইসলাম লিটন। ফলে আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে

শূন্য হওয়া আসনের উপ-নির্বাচন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451