শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই অনুষ্ঠিত হবে : স্বাস্থ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

সোহেল রানা সোহাগ.সিরাজগঞ্জ থেকে:

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

এমপি বলেছেন, ভারত-আমেরিকাসহ বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রেই

ক্ষমতাসীন দলের অধীনে জাতীয় নির্বাচন হয়। আগামী নির্বাচনে

বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই নির্বাচন অনুষ্ঠিত

হবে। আমেরিকার প্রেসিডেন্ট ওবামা নিজেই ক্ষমতায় থেকে তার দলের

প্রার্থী হিলারীর পক্ষে ভোট প্রার্থনা করেছিলেন। তারপরও বিরোধী দলীয়

প্রার্থী ডোনাল্ড ট্র্যাম্প নির্বাচিত হয়েছেন।

রবিবার বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে

জেলা পুলিশের আয়োজেন কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান

অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, একটি রাজনৈতিক দল ২০১৪ সালের নির্বাচনের

বন্ধ করার উদ্দেশ্যে সারাদেশে জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যায় লিপ্ত হয়েছিল।

তারা টার্গেট করে পুলিশকে হত্যা করেছে। তারপরও নির্বাচন হয়েছে। শেখ

হাসিনা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জঙ্গীবাদ প্রতিরোধে ভারত-পাকিস্তানসহ ইউরোপ

আমেরিকার উন্নত রাষ্ট্রগুলো যেখানে ব্যর্থ হয়েছেন, সেখানে শেখ

হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলতা অর্জন করেছে। বাংলাদেশের পুলিশ

জীবন দিয়ে জঙ্গীবাদ নির্মূল করেছে। বাংলাদেশের পুলিশ এখন সাহসী।

জঙ্গীবাদ সন্ত্রাস আর মাথাচারা দিয়ে উঠতে পারবে না। কমিউনিটি

পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ-জনগনের সেতুবন্ধন সৃষ্টির আহবান জানিয়ে

তিনি বলেন, সাধারণ মানুষ পুলিশের বন্ধু হবে তবে মাদক ব্যবসায়ী, জঙ্গী

সন্ত্রাসীরা যেন কখনো প্রশ্রয় না পায়। আর কমিউনিটি পুলিশিংয়ের

কর্মকর্তারা যেন নিজেকে পুলিশের হর্তাকর্তা না ভাবেন সে বিষয়ে লক্ষ্য

রাখতে হবে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে মূখ্য

আলোচক হিসেবে বক্তব্য রাখেন পুলিশ মহা-পরিদর্শক এ কে এম শহীদুল হক,

পিপিএম,বিপিএম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ডা:

হাবিবে মিল্লাত মুন্না এমপি, গাজী মম আমজাদ হোসেন মিলন

এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজ খুরশীদ

হাসান, র‌্যাব-১২ এর অধিনায়ক মো: শাহাব উদ্দিন খান, জেলা প্রশাসক

কামরুন নাহার সিদ্দিকা, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির

আহবায়ক বিমল কুমার দাস, জান্নাত আরা হেনরী, গাজী সাঈদুর রহমান

প্রমূখ।

সমাবেশে বিভিন্ন উপজেলা পর্যায় থেকে কমিউনিটি পুলিশিং

কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ, বিভিন্ন রাজনৈতিক দলের

নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা

প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও মসজিদের

ঈমামগণসহ প্রায় অর্ধলক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451