বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়াইগ্রামে দৈনিক ভোরের ডাকের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ১৮২ বার পড়া হয়েছে

 

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা:

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে দেশের

অন্যতম জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে

প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে ভোরের ডাক প্রতিনিধি

আসাদুল ইসলাম আসমতের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান

অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আবুল

কালাম জোয়াদ্দার। সভায় বিশেষ অতিথি হিসাবে পৌর সচিব জালাল উদ্দিন,

প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন হীরা, ওয়ার্ড কাউন্সিলর আবু হানিফ ও

জাকিয়া খাতুন লাভলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুল ইসলাম,

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও জনস্বাস্থ্য কল্যাণ সংঘের

সভাপতি আব্দুল আওয়াল মন্ডল বক্তব্য রাখেন। এ সময় প্রেসক্লাবের যুগ্ন

সম্পাদক ও সকালের খবর প্রতিনিধি মোহাম্মদ আলী গাজী, দৈনিক আমার

দেশ প্রতিনিধি হাসানুল বান্না উজ্জল, দৈনিক বর্তমান প্রতিনিধি

জাহিদ হাসান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি নিজামউদ্দিন, ফটো

সাংবাদিক মাহমুদুল হাসান রাব্বী, বড়াইগ্রাম ক্যাবল নেটওয়ার্ক

(বিসিএন) প্রতিনিধি মোখলেছুর রহমান গাজী পৃথকভাবে ভোরের ডাক

পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451