সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

প্রথম সেশনেই পথ হারাল বাংলাদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ৫২৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

চতুর্থ দিন তামিম-সৌম্যর লড়াই দেখে শেষে মনে হচ্ছিল, গল টেস্টে ড্র করাটা অসম্ভব হবে না বাংলাদেশের জন্য। কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে নিয়েছিল টাইগাররা। তবে পঞ্চম দিনের শুরুতেই পথ হারিয়ে বসে বাংলাদেশ। লঙ্কান স্পিনারদের সামনে টানা উইকেট হারিয়ে বসে মুশফিকবাহিনী।

দিনের প্রথম বলটাতেই আউট হতে যাচ্ছিলেন সৌম্য সরকার। গুনারত্নের করা সেই বলটি খেলবেন না ছাড়বেন এমন দোটানায় শেষ পর্যন্ত ব্যাটে লেগে বল উঠে যায়। শর্ট লেগে দাঁড়ানো ফিল্ডারও বুঝতে পারেননি। বল তাঁর মাথার কয়েক ইঞ্চি ওপর দিয়ে চলে গেলে সে যাত্রায় বেঁচে যান সৌম্য। তবে দ্বিতীয় বলে আর রক্ষা পাননি বাংলাদেশি ওপেনার। ক্লিন বোল্ড হয়ে ফিরে আসেন দল ও নিজের স্কোরে আর এক রানও যোগ না করেই।

এর মাত্র দুই ওভার পরই দিলরুয়ান পেরেরার বলে লেগ বিফোর হন মমিনুল হক। রিভিউ নিলেও রক্ষা পাননি মমিনুল। বাংলাদেশের রান তখন ৮০। চতুর্থ দিনের সঙ্গে আর মাত্র ১৩  রান যোগ করতেই দুই উইকেট হারাল সফরকারীরা।

এরপর তামিমও ফিরেন অল্প রানে। গত দিনের সঙ্গে আর ৬ রান করতেই ক্যাচ দিয়ে বসেন তামিম। বাংলাদেশি ওপেনার বিদায় নেওয়ার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও আউট হন। মাত্র ৮ রান করেন সাকিব। সাকিব বিদায় নেওয়ায় পর দুই বলের ব্যবধানে কোনো রান না করেই আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের রান তখন মাত্র ১০৪।

গতকাল বৃহস্পতিবার জয়ের জন্য বাংলাদেশের সামনে ৪৫৭ রানের পাহাড় রাখে শ্রীলঙ্কা। টেস্ট ক্রিকেটে ৪১৮ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই। ২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা টেস্টে অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রান তাড়া করে জিতেছিল ক্যারিবীয়রা।

দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে গতকাল দারুণ করেছিল বাংলাদেশ। বিনা উইকেটে ৬৭ রান তুলে নেয় মুশফিকের দল। সৌম্য সরকার ৫১ এবং তামিম ইকবাল ১৩ রানে অপরাজিত ছিলেন।

৪৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে তামিম রয়েসয়ে খেললেও সৌম্য সরকার খেলছেন নিজের মতোই। দিলরুয়ান পেরেরা ও রঙ্গনা হেরাথকে সাবলিলভাবে খেলেছেন এই ব্যাটসম্যান। মাত্র ৪২ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তামিম ড্রয়ের উদ্দেশ্যে খেললেও সৌম্যকে দেখে মনে হয়েছে ৪৫৮ রানের পাহাড় ডিঙাতে প্রস্তুত তিনি। আলোক-স্বল্পতার কারণে চতুর্থ দিনের খেলা বন্ধ রাখা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451