সিরাজগঞ্জের তাড়াশে উৎসর্গ সংগঠন সিরাজগঞ্জ শাখার আয়োজনে কাউরাইল ইসহাক
তফের আলী টেকনিক্যাল কলেজ মাঠে বৃহঃস্পতিবার সকালে আলোচনা সভা ও বিনামূল্যে
ব্লাড গ্রুপিং কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মো.হোসেন মুনসুর । এ
সময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও
আওয়ামীলীগ সভাপতি মো,আব্দুল হক,বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন
মুক্তা,তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ .ছাত্রলীগ সভাপতি আনিছ প্রধান,
যুবলীগ নেতা সুমন তালুকদারও সাবেক সেনা সদস্য ও জাতীয় চার নেতা পরিষদের তাড়াশ
উপজেলার সাধারন সম্পাদক সিরাজ সরকার সহ উক্ত কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজটির অধ্যক্ষ.আসাদ্দুস জামান।
সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকেঃ