বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাবিপ্রবি’র ১ম বর্ষের ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ১৯২ বার পড়া হয়েছে

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি প্রকাশ করা হয়েছে।

২রা মার্চ থেকে ১৬ই মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা ১৯ মার্চ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচিঃ ১৯ মার্চ রবিবার সকাল ৯.৩০টা থেকে ১০.৩০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১০০০০১ থেকে ১০৬৫০০ পর্যন্ত, বেলা ১১.৩০ টা থেকে ১২.৩০ পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১০৬৫০১ থেকে ১১৩০০০ পর্যন্ত এবং দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত রোল নং ১১৩০০১ থেকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই দিনে বিকাল ৪ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০ মার্চ সোমবার সকাল ৯.৩০টা থেকে ১০.৩০টা পর্যন্ত ‘বি’ ইউনিটের রোল নং ২০০০০১ থেকে ২০৮৫০০ পর্যন্ত এবং বেলা ১১.৩০ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের রোল নং ২০৮৫০১ থেকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দুপুর ২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের রোল নং ৪০০০০১ থেকে ৪০৭৫০০ পর্যন্ত এবং বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত ‘ডি’ ইউনিট রোল নং ৪০৭৫০১ থেকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২১ মার্চ মঙ্গলবার সকাল ৯.৩০টা থেকে ১০.৩০টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের রোল নং ৬০০০০১ থেকে ৬০৬০০০ পর্যন্ত এবং বেলা ১১.৩০ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের রোল নং ৬০৬০০১ থেকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ‘সি’ ইউনিট (বিজ্ঞান/ মানবিক) এবং বিকাল ৪ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২২ মার্চ বুধবার সকাল ৯.৩০টা থেকে ১০.৩০টা পর্যন্ত ‘জি’ ইউনিট রোল নং ৭০০০০১ থেকে ৭০৬৫০০ এবং বেলা ১১.৩০ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত ‘জি’ ইউনিটের রোল নং ৭০৬৫০১ থেকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

হাবিপ্রবি জনসংযোগ ও প্রকাশনা শাখা পরিচালক মোঃ মমিনুল ইসলাম গণমাধ্যমকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৭ শিক্ষাবর্ষে ১৯৫৫ আসনের বিপরীতে ৯৬ হাজার ৪১ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451