মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জিহ্বা পুড়লে কী করবেন?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৪৬ বার পড়া হয়েছে

কখনো কি খুব গরম কফি বা চায়ের কাপে চুমুক দিয়ে ফেলেছিলেন? আর এর পরই বুঝতে পারলেন জিহ্বাটা পুড়ল? এমনটা অনেকের বেলাতেই ঘটে। খুব গরম খাবার খেলে জিহ্বা পুড়বে, এটাই তো স্বাভাবিক। জিহ্বা পুড়লে অস্বস্তি বোধ হয়, খাবার খেতে অসুবিধা হয়। তবে এ থেকে দ্রুত মুক্তির কিছু উপায় বাতলেছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপটেন হোম রেমেডি।

১. জিহ্বা পুড়ে গেলে মুখ দিয়ে শ্বাস নিন। এতে মুখে ঠান্ডা বাতাস ঢুকবে। কিছুটা স্বস্তি পাবেন।

২. ঠান্ডাজাতীয় কিছু খেতে পারেন। যেমন : আইসক্রিম বা আইসকিউব খেতে পারেন অথবা ঠান্ডা পানি বা জুস পান করতে পারেন।

৩. মধু খেতে পারেন। এটি জিহ্বা পোড়ার সমস্যা সমাধানের খুব চমৎকার ঘরোয়া উপাদান। জিহ্বা ফোলার আগেই এটি খান। দিনে দুই থেকে তিনবার এটি করুন।

৪. জিহ্বা পুড়ে যাওয়ার সমস্যা সমাধানে দ্রুত মুক্তি পেতে দই খান। দই মুখের মধ্যে নিয়ে কয়েক সেকেন্ড রাখুন। দিনে কয়েকবার দই খেতে পারেন।

৫. পোড়া জিহ্বার প্রদাহ কমাতে চিনি খেতে পারেন। এটিও খুব ভালো ঘরোয় উপায়। এক চামচ চিনি মুখের মধ্যে দিন। চিনি গলে যাওয়া পর্যন্ত মুখের মধ্যেই রাখুন। গিলবেন না।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451