শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিংড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৬১ বার পড়া হয়েছে

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান ২১শে ফেব্রুয়ারি ও

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা

প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরী, ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন ও

আলোচনা সভার আয়োজন করা হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে

সিংড়া কোর্ট মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের

শিক্ষক ও শিক্ষার্থীদের ঢল নামে। সিংড়াবাসী শ্রদ্ধার সাথে ভাষা সৈনিকদের

স্মরণ করে ফুলে ফুলে ভরে দেন শহীদ মিনার। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,

উপজেলা আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, জাতীয়তাবাদী দল বিএনপি, সিংড়া

পৌরসভা, জাতীয় কৃষক সমিতি, গোল-ই- আফরোজ সরকারি কলেজ, কৃষি

ডিপ্লোমা কলেজ, রেনেসাঁ অক্সফোর্ড কিন্ডার গার্টেন স্কুলসহ

বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউএনও

সাদেকুর রহমান, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, ওসি নাসির উদ্দিন মন্ডল,

উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন প্রমূখ। পরে চিত্রাঙ্কন ও রচনা

প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451