বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিদিশা ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধায় শীতবস্ত্র বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ

‘নারী মুক্তি দেশের শক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের

কাবিলের বাজারে গতকাল শনিবার ৫শ’ অসহায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

করা হয়। বিদিশা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর

উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিদিশা সিদ্দিক।

এসময় আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ পূর্ব এক

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদিশা ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল

রোবায়েদ হাসান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খোন্দকার

গোলাম মোর্ত্তজা, বিদিশা সিদ্দিকের পিএস ও আঞ্জুমান আরা ব্রিকসের

প্রোপাইটর আতিকুর রহমান আতিক, মালিবাড়ি ইউনিয়ন আ’লীগ

সভাপতি খোরশেদ আলম খুশি, সাধারণ সম্পাদক শাহীন মিয়া, আনোয়ারুল

ইসলাম লেবু, সাব্বির হোসাইন প্রমুখ। এর আগে বিদিশা সিদ্দিক

কাবিলের বাজার সংলগ্ন আঞ্জুমানা আরা ব্রিক্ধসঢ়;স এর আনুষ্ঠানিক

উদ্বোধন করেন।

বিদিশা সিদ্দিক বলেন, নারী মুক্তি দেশের শক্তি। আপনারা আপনাদের

ছেলেমেয়েকে লেখাপড়া শেখান। এতে করে আপনার এলাকার এবং দেশের

উন্নয়ন হবে। এই এলাকায় যখন একবার এসেছি, তখন এই এলাকার দুঃখ

দুর্দশা দুর করবো। আমি আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451