মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আদালত বদলে হাইকোর্টে খালেদা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারক বদলে হাইকোর্টের দারস্থ হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার খালেদা জিয়ার আইনজীবীরা বিচারিক আদালত বদলের জন্য বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চে আবেদন করেন। আসছে ১৩ ফেব্রুয়ারি এই আবেদনের ওপর শুনানি হবে। জানালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে মামলার বিচার এখন শেষ পর্যায়ে। একই আদালতে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজও চলছে।

সর্বোচ্চ আদালতে করা আবেদনে বলা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার ২ বার তদন্ত করা হয়েছে। প্রথম দফায় দুদকের কর্মকর্তা নূর আহমেদ মামলার অভিযোগ থেকে খালেদাকে অব্যাহতি দেন। ওই প্রতিবেদনে বলা হয়, জিয়া অরফানেজ ট্রাস্ট প্রতিষ্ঠার জন্য কুয়েতের আমির অর্থ দিয়েছেন। কিন্তু দুদক এই মামলায় নতুন কর্মকর্তা হিসেবে হারুনুর রশিদকে নিয়োগ দেন। তিনি প্রতিবেদনে বলেছেন, টাকা এসেছে সৌদি আরব থেকে। এখানে খালেদা জিয়া জড়িত। এ অবস্থায় খালেদা জিয়া পুনরায় তদন্ত চেয়ে আবেদন করলে সেই আবেদনও খারিজ করে দিয়েছেন আদালত।

খালেদার আইজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমাদের আশঙ্কা এই আদালতে ন্যায়বিচার পাব না। তাই এই আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451