বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

তাহিরপুরে ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩০৩ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার

পোষ্টারে অগ্নি সংযোগকারী ৩ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা

দেওয়ার পরও কোন ব্যবস্থা নিচ্ছেনা পুলিশ। এঘটনার প্রেক্ষিতে

ফুসে উঠেছে জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরাসহ

এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় তারই প্রতিবাদে

ও ৩ সন্ত্রাসীকে গ্রেফতারের দাবীতে উপজেলার বাদাঘাট বাজারে

আবারো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ও উপজেলা

ছাত্রলীগের নেতাকর্মীরাসহ এলাকাবাসী। গত বুধবার রাত ৯টায়

তাহিরপুর থানায় মামলা দায়ের করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের

সহ-সভাপতি ঝুমুর কৃষ্ণ তালুকদার। আসামীরা হলেন-উপজেলার

বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত বদ মিয়ার ছেলে

চিহ্নিত সন্ত্রাসী হাবিব সারোয়ার আজাদ(৩৭),একই গ্রামের

আব্দুর রহিম শেখের ছেলে আলম শেখ(২০) ও বাদাঘাট গ্রামের শহিদ

উল্লাহ ছেলে রাজু মিয়া(২১)। কিন্তু মামলা দায়েরের পর থেকে শেখ

হাসিনার পোস্টারে অগ্নি সংযোগকারী ৩ সন্ত্রাসী সামাজিক

যোগযোগ মাধ্যম ফেসবুকে তাদের নিজের আইডিসহ বিকাশ

ফকির,বাদাঘাট ইউনিয়ন ছাত্রলীগসহ প্রায় ২০-৩০টি ফেইক

আইডি তৈরি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা ছাত্রলীগ সহ-

সভাপতি ঝুমুর কৃষ্ণ তালুকদারসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের

নেতাকর্মীদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাদের মান

সম্মানহানি করছে। এঘটনার প্রেক্ষিতে গত সোমবার রাত ১০টায়

জেলা ছাত্রলীগ নেতা ঝুমুর কৃষ্ণ তালুকদার বাদী হয়ে ঐ ৩

সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় সাধারণ আবারো ডায়বী নং-২০৩

দায়ের করেন।

অনুষ্টিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপজেলা সেচ্ছা

সেবকলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন আসাদের

সভাপতিত্বে বক্তব্য রাখেন-বাদাঘাট ইউনিয়ন ছাত্রলীগ নেতা

তোফাজ্জল হোসেন,একিনুর মিয়া,বিশ্বজিত তালুকদার,আব্দুল

মজিদ,আফজালুল হক শিপলু,রিপন শুক্ল বৌদ্ধ,রকিবুল হাসান

রকিব,রয়েল আহমেদ রকি,নিজাম উদ্দিন,সেতারা মিয়া প্রমুখ।

উল্লেখ্য,বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর

রহমান ও সজিব ওয়াজেদ জয় এর ফটো সংযুক্ত পোষ্টার ও বিলবোর্ড

এলাকার বিভিন্ন হাট-বাজার থেকে নামিয়ে আগুন দিয়ে পুড়িয়ে

দেয় এলাকার চিহ্নিত সন্ত্রাসী হাবিব সারোয়ার আজাদ,আলম শেখ

ও রাজু মিয়া। এছাড়াও সন্ত্রাসী হাবিব সারোয়ার আজাদের

বিরুদ্ধে থানায় ও আদালতে ৬টি চাঁদাবাজি মামলা ও ৮টি

জিডি এন্টিসহ বিভিন্ন দফতরে একাধিক সন্ত্রাসী

কর্মকান্ডের অভিযোগ রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451