শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডোমারে আ”লীগ নেতা কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে

ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ- দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুজ্জামান কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন,গাছ লুট,হত্যার হুমকি ও জমি দখলের পায়তারার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলার ডোমার উপজেলার ডোমার-চিলাহাটি সড়কের জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া কুরার হাটে বাংলাদেশ  ক্ষত্রিয় সমিতি ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান এক্য পরিষদ ডোমার উপজেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঐক্যপরিষদ নেতা জনার্ধন বর্মনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,ডোমার সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ন সম্পাদক লিটন,জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উজ্বল ,হিন্দু,বৌদ্ধও খ্রীষ্টান এক্য পরিষদ ডোমার উপজেলা শাখার অর্থ সম্পাদক বাবু জগদিশ চন্দ্র,ললিতা রানী রায়,ফিরোজ পারভেজ,আব্দুল কাদের প্রোরামানিক প্রমুখ। মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের লোকজন ছাড়াও এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করে একাকত্বতা প্রকাশ করেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুজ্জামান গত ২৯ জানুয়ারী তারিখে জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া মোহনপাড়ার জীবন মোহন রায়ের ছেলে জগদীশ চন্দ্র ও দিনবন্ধু রায়ের ৬বিঘা জমির উপর প্রায় ২২০টি গাছ রাতের আধারে কেটে নিয়ে যায়। এনিয়ে প্রতিবাদ করলে নুরুজ্জামানের লোকজন তাদের প্রানে মেরে ফেলার হুমকি প্রদানসহ দেশ থেকে বিতারিত করার হুমকি দেন ।অবিলম্বে নুরুজ্জামান সহ দোষি ব্যাক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক সাস্তির দাবী করেন বক্তারা। জগদীশ চন্দ্র জানায়, এ ঘটনায় দেবীগঞ্জ থানায় মামলা দিতে গেলে থানা মামলা নেয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451