সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

সুন্দরগঞ্জে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মানববন্ধন: যাচাই কমিটি থেকে ২ নাম বাতিলের দাবী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

 

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে যাচাই কমিটি থেকে পিচ কমিটির সভাপতির সন্তানসহ ২ নাম বাতিলের দাবীতে

বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধাগণ।

শনিবার সকালে উপজেলার বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে উক্ত দাবীতে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর

শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা যাচাই কমিটি থেকে স্বাধীনতা যুদ্ধকালে কাপাসিয়া

ইউনিয়নের পিচ কমিটির সভাপতির সন্তান লায়েক আলী খান মিন্টু ও সিরাজুল ইসলামের নাম বাতিলের দাবীতে

সমাবেশ করেন তাঁরা। এসময় বক্তব্য রাখেন, ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন কমা-র, উপজেলা সাবেক

মুক্তিযোদ্ধা সংসদ কমা-র ও মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশন, ঢাকা’র চেয়ারম্যান- বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস

আকন্দ, সাব- ইন্সপেক্টর অবঃ পুলিশ, বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহিমের- স্ত্রী শরীফা বেগম, বিশিষ্ট বীরমুক্তিযোদ্ধা

আব্দুর রাজ্জাক,আব্দুর রহিম আউলিয়া প্রমুখ। এরপূর্বে একই দাবীতে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসারের

মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও বিক্ষোভ

মিছিল করেছেন-মুক্তিযোদ্ধাগণ।

উল্লেখ্য, সিরাজুল ইসলাম ও পিচ কমিটির সন্তান লায়েক আলী খান মিন্টু বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের

মিথ্যা অভিযোগ করে হয়রানী করে আসার অভিযোগ উত্থাপণ করেন আন্দোলনরত এসব বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা

পরিবার বর্গ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451