শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

পীরগঞ্জে স্থানীয়দের সহায়তায় কাঠের সাঁকো নির্মান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ২৩৫ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয়দের

সহায়তায় লাছী নদীর উপর কাঠের সাঁকো নির্মান করেছেন প্রশাসন।

গত বৃহস্পতিবার বিকালে কাঠের তৈরি সাঁকোটি জনসাধারনের

পারাপারের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী

অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার । এ সময় উপস্থিত ছিলেন

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও প্রান্তকথা’র প্রকাশক

রেজওয়ানুল হক বিপ্লব, দৌলতপুর ইউপি চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায়,

উপজেলা বন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, ইটভাটা ব্যবসায়ী জাহিদুর

রহমান, কাঠ ব্যবসায়ী আবুল কাশেম কাশু, হাফিজুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য গত ডিসেম্বরে প্রান্তকথা সহ বিভিন্ন পত্রিকায় ‘পীরগঞ্জে

ঝুঁকিপূর্ন সাঁকো দিয়ে যাতায়াত’ শিরোনামে সচিত্র সংবাদ

প্রকাশিত হলে ‘কেবিনেট’ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান

পাটোয়ারী’র দৃষ্টি গোচর হয়। তিনি তাৎক্ষনিক জেলা প্রশাসককে

সাঁকোটি নির্মানের জন্য নিদের্শ দেন। এর পর জেলা প্রশাসক আব্দুল

আওয়াল পীরগঞ্জের ইউএনও এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারকে

প্রয়োজনীয় নির্দেশনা দেন। ইউএনও স্থানীয়দের সহায়তার ঝুঁকিপূর্ন

সাঁকোটি পুনঃনির্মান করেন। প্রসঙ্গগত উল্লেখ্য উপজেলার দৌলতপুর

ইউনিয়নের বাঁশগাড়া গ্রামে লাছি নদীর উপর এলাকাবাসীর উদ্যাগে

নির্মিত ঝুঁকিপূর্ন বাঁশের সাঁকো দিয়ে শিক্ষার্থীসহ সকল বয়সের

সহ¯্রাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতেন।

এরইমধ্যে বাঁশের পাটাতন ভেঙ্গে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। ঐ

গ্রামে আবুল হাশেম নামে এক কৃষক পাকা ব্রিজ নির্মানের জন্য

ব্যবসায়ীসহ এলাকার ধর্ণাঢ্য ব্যক্তিদের সহযোগিতা নিয়ে ৮০ হাজার

টাকায় ৮টি সিমেন্টের পিলার নির্মাণ করেন। কিন্তু অর্থের অভাবে ব্রিজ

নির্মাণ কাজ সমাপ্ত করতে পারেন নি তিনি। পীরগঞ্জ উপজেলা নির্বাহী

অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, পত্রিকায় এ

ঝুঁকিপূর্ন সাঁকোটির সংবাদ ছাপানোর পর উর্দ্ধতন কর্তৃপক্ষের

নির্দেশে স্থানীয়দের সহায়তায় এটি পুনঃনির্মান করে দেয়া হলো। এখন

থেকে স্কুলের শিক্ষার্থীসহ কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজার জাত ও

সাধারণ মানুষ এ সাঁকোর উপর দিয়ে নিয়মিত যাতায়াত করতে পারবে।

 

//জাকির হোসেন,পীরগঞ্জ(ঠাকুরগাও)থেকে :


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451