মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শান্তিপূর্ণভাবে চলছে চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০১৬
  • ৫৬১ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম তালুকদার,হবিগঞ্জ প্রতিনিধিঃ আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়নগুলো হচ্ছে, ১নং গাজীপুর ইউনিয়ন, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন, ৩নং দেওরগাছ ইউনিয়ন, ৪নং পাইকপাড়া ইউনিয়ন, ৫নং শানখলা ইউনিয়ন, ৬নং চুনারুঘাট সদর ইউনিয়ন, ৭নং উবাহাটা ইউনিয়ন, ৮নং সাটিয়াজুরি ইউনিয়ন, ৯নং রাণীগাঁও ইউনিয়ন, ১০নং মিরাশী ইউনিয়ন। ওই সকল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৭ জন, সাধারন সদস্য পদে ৪৪৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চুনারুঘাটে ১০টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৪৪৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯১ হাজার ২৫৩ এবং মহিলা ভোটার রয়েছে ৯৪ হাজার ২২৫ জন। ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১০০টি এবং গোপন কক্ষের সংখ্যা রয়েছে ৩৬৯টি। উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার জানান, নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451