বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ

সুন্দরগঞ্জে তিন’শ টাকার জন্য বই পায়নি অষ্টম শ্রেণীর ছাত্র শুভ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭
  • ৩১০ বার পড়া হয়েছে

 

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের দরিদ্র পরিবারে জন্ম

গ্রহন করে ৮ম শ্রেণীর ছাত্র শুভ। জন্মের ৪ বছর পর বাবাকে হারান। দরিদ্র শুভর পিতা মৃত

আব্দুর রশিদ ছিলেন একজন রেডিও মেক্যানিক। জমিজমা বলতে তার ছিল বাড়ি

বাস্তভিটা। মৃত কালে আব্দুর রশিদ ৪ ছেলে এক মেয়েও স্ত্রীকে রেখে যান। ৫ সন্তানকে

নিয়ে শুভর মাতা মোরশেদা বেওয়া অতি কষ্টে লালন পালন করেন। শুভর বড় ভাই মাছুদ ও

সোহেল বিবাহ করে আলাদা সংসার করেছে। অভাবের সংসারে শুভর মাতা অতি কষ্টে

মেয়ে পাত্রস্থ করেন। শুভর মাতা মোরশেদা সংসারের হাল ধরেন ৩য় সন্তান সুমন। সুমন

অভাবের তারণায় ঢাকায় একটি বে সরকারি প্রতিষ্ঠানে চাকরী করে যে বেতন পান

সে বেতনের টাকায় কোন রকমে সংসার চালান। এমত মোরশেদার সংসারে সর্ব

কনিষ্ট সন্তান শুভর লেখা পড়ার খরচ যোগাতে সুমনের বেতনের টাকায়।

চলতি শিক্ষা বর্ষ ২০১৭ সালে নতুন দুলাল ভরট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের

সহকারি শিক্ষক শামছুল হকের মাধ্যমে উক্ত বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে ভর্তি হয়

পিতৃহারা শুভ। বর্তমান সরকারের বিনামূল্যের সকলের জন্য বই উৎসবে সকলে বই

পেলেও বই জোটেনি শুভর ভাগ্যে। তথ্য নিয়ে জানা গেছে সাময়িক বরখাস্তকৃত

প্রধান শিক্ষক মোজাম্মেল হক সু-কৌশলে বিনামূল্যে বিতরণ যোগ্য পাঠ্যবই

বিদ্যালয়ে না রেখে নিজ বাড়িতে রাখেন। উক্ত প্রধান শিক্ষক টাকার বিনিময়ে নিজ

বাড়ি থেকে বই বিতরণ করছেন। গত ১০ জানুয়ারী থেকে ১৬ জানুয়ারী পর্যন্ত

কয়েক বার বইয়ের জন্য শুভ সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে

বইয়ের জন্য আকতি জানালেও মোজাম্মেল হক জানান ৩০০ টাকা না হলে বই দিব

না। বই না পেয়ে চোখের পানি মুছতে মুছতে বাড়ি ফিরে যায়।

এব্যপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জানান, অবৈধ ভাবে বই

বরখাস্তকৃত প্রধান শিক্ষক নিজ বাড়িতে রাখার কারনে আমরা বই বিতরণ করতে

পাছিনা। টাকার বিনিময়ে বই বিতরনের বিষয়টি তিনি স্বীকার করেন।

১৭ জানুয়ারী সহকারি শিক্ষক শামছুল হক ২০০ শত টাকা সহায়তা করলে শুভ

সেই টাকা বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোজাম্মেল হকের কাছে প্রদান করে বই

নিয়ে যায়। বিষয়টি নিয়ে মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ

হাবিবুল আলমের সাথে কথা হলে তিনি বলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এবং বিদ্যালয়ের বিনামূল্যের বিতরণের বই নিজ বাড়িতে রাখার বিষয়টিও খতিয়ে

দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451