সোহাগ হাফিজ বরগুনা প্রতিনিধি ঃ বরগুনার তালতলী
প্রেসক্লাবে রবিবার মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে
সংবাদ সম্মেলন করেছে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের উত্তর
ঝাড়াখালী গ্রামের মমিন উদ্দিন মাস্টারের পুত্র ও মেনহাজপুর হাক্কানী
নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ উজ্জামান।
সংবাদ সম্মেলনে আশরাফ উজ্জামান লিখিত বক্তব্যে জানান, তার
নিকট প্রতিবেশী ও চাচাত চাচা তোফাজ্জেল হোসেন (তনু)
একজন ভয়ানক লোক। সে এলাকায় মিথ্যা মামলাবাজ, চাদাঁবাজ ও
দুর্নীতিবাজ হিসাবে স্বীকৃত। তনু বিগত ১৯৮৭ সন থেকে
নিজে, তার মা ময়ূরজান, পুত্র মাসুম ও স্ত্রীদের বাদী করে
আমাকেসহ আমার আত্মীয় স্বজন ও এলাকার নিরীহ মানুষের নামে
বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। বিভিন্ন
দুনীতির মাধ্যমে তনু এক এক করে ৭টি বিয়ে করেছেন। সর্বশেষ
গত ১৮ ডিসেম্বর তনু তার ৭ম স্ত্রী রাবেয়া বেগমকে বাদী করে
আমাকে ও আমার স্ত্রী পুত্রকে আসামী করে আমতলী সিনিয়র
জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের
করে। এ মামলায়ও তিনি অন্য একজনের মেডিকেল সার্টিফিকেট
কম্পিউটারের মাধ্যমে নাম পরিবর্তন করে সংযুক্ত করেছেন।
এছাড়াও সংবাদ সম্মেলনে তনু’র দুর্নীতির বিভিন্ন খতিয়ান
তুলে ধরেন। প্রেসক্লাব সভাপতি মুঃ আঃ মোতালিবের
সভাপতিত্বে সংবাদ সম্মেলনে হাফিজ-আল- মামুন, মোঃ ইউসুফ
আলী, জসিম উদ্দিন, গোলাম কিবরিয়া সোহাগ ও মোঃ হারুন অর
রশীদ উপস্থিত ছিলেন।