বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হিলিতে ভারতীয় ওষুধসহ ৩ পাসপোর্ট ধারী যাত্রী আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭
  • ২০৫ বার পড়া হয়েছে

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে ভারতীয় ৫৯টি প্রকারের ওষুধ সহ তিনজন পাসপোর্ট

যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। গত রবিবার (১৫

জানুয়ারি) ঐ তিনজন হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

আটককৃতরা হলেন ঢাকার ধামরাই থানার আমরাইল গ্রামের মৃত নায়েব

আলীর ছেলে দেলোয়ার হোসেন (৪২), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর ধীপুর গ্রামের

সালাম শেখের ছেলে কাওছার শেখ (৩৫) ও মানিকগঞ্জ সদরের খোনা গ্রামের কালি

দাসের ছেলে শংকর দাস (৩০)।

গতকাল সোমবার সকাল ১১টায় হিলি সিপি বিজিবি ক্যাম্পে

প্রেসব্রিফিংয়ে জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.

কর্ণেল ইমতিয়াজ চৌধুরী বলেন, আটককৃত তিনজন পাসপোর্টের মাধ্যমে

ভারত থেকে হিলি চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করে। এসময় তারা কৌশলে

কয়েকটি ব্যাগে করে ভারতীয় ৫৯টি প্রকারের ওষুধ নিয়ে শ্যামলী পরিবহনে চড়ে

ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পরে গোপন সংবাদ পেয়ে হিলি সিপি ক্যাম্পের

কোম্পানী কমান্ডার আব্দুল মান্নান মোল্লার নেতৃত্বে বিজিবি সদস্যরা হিলির

রাজধানী মোড়ে শ্যামলী পরিবহন থেকে তাদের আটক করে। উদ্ধার করা ওষুধের মুল্য

প্রায় ৪০ লাখ টাকা। এরা নিয়মিত ভাবে পাসপোর্টে ভারতে যাতায়াত করে। এই

ভাবে তারা ভারত থেকে অবৈধভাবে ওষুধ সহ বিভিন্ন মালামাল পাচার করে আনতো।

হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর বলেন, এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে

থানায় মামলা করেছে। আসামীদের দিনাজপুর আদালতের মাধ্যমে জেল-হাজতে

পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451