রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধায় কলেজ শিক্ষকদের মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭
  • ২৪৮ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ প্রধানমন্ত্রীর অনুশাসন এবং

জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনা অনুযায়ি নতুন

জাতীয়করণকৃত শিক্ষকদের চাকরি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে

অন্তর্ভূক্ত না করার দাবিতে সোমবার গাইবান্ধা প্রেসক্লাবের সামনে এক

মানববন্ধন কর্মসূচী পালিত হয়। জেলার সরকারি কলেজের শিক্ষকরা বিসিএস

সাধারণ শিক্ষা সমিতি গাইবান্ধা জেলা ইউনিট আয়োজিত এই

মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির যুগ্ম

মহাসচিব অমিত পার্থ, গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো.

মিজানুর রহমান, গাইবান্ধা সরকারি কলেজ ইউনিট সহ-সভাপতি

অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক এসএম আশাদুল ইসলাম, ইউনিট

সম্পাদক মো. সানাউল্যাহ, প্রভাষক জিলুর রহমান শাহীন, সরকারি মহিলা

কলেজের সহকারি অধ্যাপক খন্দকার সারওয়ার হোসেন, সহকারি অধ্যাপক বাবুল

আকতার প্রমুখ। পরে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে ওইসব

শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন প্রধানমন্ত্রীর অনুশাসন এবং জাতীয় শিক্ষানীতি ২০১০ এ

বর্ণিত নির্দেশনা অনুযায়ি নতুন জাতীয়করণকৃত শিক্ষকদের চাকরি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভূক্ত করা যাবে না। এবং তাদের

চাকরির জন্য স্বতন্ত্র বিধিমালা দ্রুত প্রণয়ন করতে হবে। সেইসাথে বক্তারা ওই

সমস্ত শিক্ষকদেরকে নন ক্যাডারভূক্ত করারও দাবি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451