মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাসিরনগর হামলা : আ. লীগ নেতা সুরুজ রিমান্ডে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭
  • ২৫৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শফিকুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে বিচারিক আদালতে সুরুজ আলীর সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে তাঁর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার রাতে সুরুজ আলীকে তাঁর গ্রামের বাড়ি চাপরতলা গ্রাম থেকে গ্রেপ্তার করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট ইন্সপেক্টর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুরুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার সাত দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে নেওয়া হয়। তবে এই দিন রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে আজ মঙ্গলবার দুপুরে আবেদনের ওপর শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ জানান, গত বছরের ৩০ অক্টোবর গৌর মন্দিরে হামলায় ভাঙচুরের মামলায় সুরুজ আলীকে গ্রেপ্তার করা হয়। পর্যায়ক্রমে তাঁকে বাকি মামলাগুলোতেও গ্রেপ্তার দেখানো হবে।

নাসিরনগরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা সুরুজ আলীর প্রত্যক্ষ ভূমিকা থাকার অভিযোগ রয়েছে। ঘটনার দিন নাসিরনগরে হওয়া একটি সমাবেশে উসকানিমূলক বক্তব্য দেন সুরুজ আলী। তাঁর এ বক্তব্যের পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে; হামলা-ভাঙচুর শুরু হয়। ঘটনার পর পরই সুরুজ আলী গা-ঢাকা দেন।

নাসিরনগরের ঘটনায় আটটি মামলায় এ পর্যন্ত ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451