রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিমলায়- শিশুকে ধর্ষণের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭
  • ২৭৬ বার পড়া হয়েছে

মহিনুল ইসলাম সুজন, ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ-নীলফামারীর ডিমলায় এক কলেজছাত্রের বিরুদ্ধে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া গোডাউনের হাট গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।শিশুটির পরিবারের লোকজন তাকে  উদ্ধার করে প্রথমে ডিমলা হাসপাতালে ভর্তি ও পরে রাতে  উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর পাঠায়।স্থানীয় সুত্রে জানা যায়, গোডাউনের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ওই ছাত্রী সন্ধ্যায় পার্শ্ববর্তী আব্দুল জব্বারের বাড়িতে বেড়াতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় জব্বারের লম্পট ছেলে ডোমার সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র সবুজ (২৪) শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে খালিশা চাপানি ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের কাছে নিয়ে যায়।চেয়ারম্যান শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে বলেন। ডিমলা হাসপাতালে ভর্তি করার পর জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক অনুপ কুমার রায় শিশুটিকে রংপুর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান।খালিশা চাপানি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান সরকার জানান, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় দ্রুত পুলিশকে জানানো হয়েছে।ডিমলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার অনুপ কুমার রায় জানান, প্রাথমিকভাবে শিশু ও তার পরিবারের সঙ্গে কথা বলে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। শিশুটির উন্নত চিকিৎসা জন্য দ্রুত রংপুর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।ডিমলা থানা পুলিশের অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা সাবইন্সপেক্টর সাহাবুদ্দিন আহম্মেদ জানান, শিশুটির পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তারা রংপুর হাসপাতালে শিশুর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনও অভিযোগ দিতে পারেননি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451