শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতির স্মরণসভায় আ’লীগ-বিএনপি-জাসদ-জাপা-জামায়াত এক মঞ্চে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ২০৫ বার পড়া হয়েছে

 

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতাঃ

নাটোরের বড়াইগ্রামে রবিবার দুপুরে এক মঞ্চে উঠে বক্তৃতা করেছেন

আওয়ামীলীগ-বিএনপি-জামায়াত- জাতীয় পার্টি ও জাসদ নেতৃবৃন্দ। এ

সময় তারা বড়াইগ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজনৈতিক হত্যাকান্ডের জন্য দেশব্যাপী আলোচিত বনপাড়ায় উপজেলা

বিএনপির সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলমের

প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় এবারই প্রথম এমন

সৌহার্দ্যপূর্ণ দৃশ্যে সবার মাঝে রাজনৈতিক সহমর্মিতায় নতুন আশার

সঞ্চার করেছে।

রবিবার দুপুরে স্মরণসভায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল

কাদের মিয়ার সভাপতিত্বে প্রধান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে

বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী এ্যাডভোকেট রুহুল

কুদ্দুস তালুকদার দুলু। সভায় বিশেষ অতিথি জেলা বিএনপির যুগ্ন

সম্পাদক রুহুল আমিন তালুকাদর টগর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি

আব্দুল জলিল প্রামাণিক, বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি

কেএম জাকির হোসেন, উপজেলা জামায়াতের আমীর আব্বাস আলী,

উপজেলা জাসদের সভাপতি মহিবুর রহমান ও মরহুমের সহধর্মিণী অধ্যাপিকা

মঞ্জুয়ারাসহ নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, গুরুদাসপুর

উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান

(ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুল হাকিম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম,

আওয়ামীলীগ নেতা ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা বিএনপির

সাধারণ সম্পাদক হজরত আলী, বনপাড়া পৌর বিএনপির সভাপতি অধ্যাপক

লুৎফর রহমান, বড়াইগ্রাম পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল

বাসেত, বিএনপি নেতা আব্দুস সালাম ও এম এ হামিদ বক্তব্য রাখেন। এ সময়

নেতৃবৃন্দ অধ্যক্ষ একরামুল আলমের মতই দলীয় পরিমন্ডলের উর্দ্ধে উঠে

উপজেলাবাসীর উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। প্রসঙ্গত, ২০১৫

ইং সালের ২৭ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক

সভাপতি অধ্যক্ষ একরামুল আলম ইন্তেকাল করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451