বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেয়েদের শীত ফ্যাশনে জিন্স

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
  • ৫২৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ

ফ্যাশন জগতে জিন্স প্যান্টের জনপ্রিয়তা সব সময়েই রয়েছ। তবে শীত এলে জিন্স প্যান্টের কদর আরো বেড়ে যায়। জিন্স প্যান্ট তরুণ-তরুণীদের পছন্দের তালিকায় থাকলেও এখন শুধু এটি তারুণ্যের মাঝে সীমাবদ্ধ নেই। সব বয়সীদেরই জিন্স ব্যবহার করতে দেখা যায়।

জিন্স হচ্ছে এমন ধরনের প্যান্ট যা ডেনিম এবং ডুঙ্গারি কাপড় থেকে তৈরি হয়ে থাকে। জিন্স উনিশ শতকের দিকে তৈরি শুরু হলেও বিশ শতকের মাঝামাঝি সময়ে তরুণদের মাঝে জনপ্রিয় হতে থাকে। এটি একুশ শতকে এসে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বর্তমান সময়ে জিন্স সবার পছন্দের হয়ে উঠেছে। জনপ্রিয়তার কারণে ডিজাইনাররা নানান স্টাইলের জিন্স বাজারে আনছে।

মেয়েদের ফ্যাশন অনুষঙ্গেও জিন্স প্যান্ট হয়ে উঠেছে আকর্ষণীয় পোশাক। ফতুয়া, কুর্তা, টপস, তাগা ইত্যাদির বোটমে ব্যবহার হচ্ছে জিন্স প্যান্ট। জেনে নিন মেয়েদের জিন্সের কিছু স্টাইল..

  • বুট কাট জিন্স: এ স্টাইলের জিন্স হাঁটুর নিচ থেকে ফিটিং এবং পায়ের গোড়ালির দিকে ছড়ানো থাকে। যাদের শরীরের নিচের দিকটি ভারি এ স্টাইলটি তাদের জন্য।
  • স্কিন জিন্স: এটি অনেক প্রচলিত একটি স্টাইল। স্লিম শেপের মেয়েদের জন্য এ স্টাইলটি।
  • স্ট্রেট লেগ জিন্স: শরীরের আকার যেমনই হোক না কেন এই স্টাইলের জিন্স সকল সময়ের জন্য গ্রহণযোগ্য ক্লাসিক স্টাইল।
  • লুজ ফিট জিন্স: এটি চলাচলের জন্য সুবিধাজনক লুজ জিন্স। যারা আঁটসাঁট পোশাক পরতে চান না, তাদের জন্য উত্তম স্টাইল এটি।
  • জেগিংস: বর্তমান জেগিংস-এর ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে অনেকটাই। এটি জিন্স কাপড়ের না হলেও জিন্সের মতো দেখতে হালকা এ স্লিম ফিট প্যান্ট ইদানিং বেশ জনপ্রিয়তা পেয়েছে। হালকা গড়নের মেয়েদের সঙ্গে এই প্যান্ট বেশ মানানসই।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451