বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরের বোচাগঞ্জে ট্রাকের চাপায় এনজিও কর্মী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
  • ২৩০ বার পড়া হয়েছে

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলার দিনাজপুর- বোচাগঞ্জ সড়কের বাসষ্ট্যান্ড সংলগ্ন ধনতলা ঝাড়বাড়ী নামক স্থানে আজ রবিবার (১লা জানুয়ারী) দুপুর ৩টায় ট্রাক চাপায় মোছাঃ সাঈদা বেগম (৩৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। নিহত সাঈদা বেগম উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামের মোঃ সাইদুর রহমানের স্ত্রী এবং বেসরকারী সাহায্যে সংস্থা ব্র্যাক পুষ্টি প্রকল্পের স্বাস্থ্য কর্মী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাঈদা বেগম ওই দিন দুপুরে কর্ম এলাকায় কাজ শেষে বাই সাইকেলযোগে অফিসের ফিরছিলেন। পথে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বাসষ্ট্যান্ড সংলগ্ন ঝাড়বাড়ী নামক স্থানে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল হক প্রধান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, চালক-হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাক ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451