মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

চিরিরবন্দরে পৃথক ঘটনায় স্কুল ছাত্রীসহ গৃহবধূর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক ঘটনায় এক স্কুল ছাত্রীসহ এক গৃহবধূর মৃত্যু

ঘটেছে। ঘটনাটি ঘটেছে ও গত বৃহস্পতিবার রাতে।

জানা যায়, গতকাল শুক্রবার দুপুর ১২টায় পার্বতীপুর-দিনাজপুর সড়কের

চিরিরবন্দর উপজেলার আমতলী নামক স্থানে বাইসাইকেল আরোহী সুইটি

আক্তারকে (১৪) (ঢাকা-মেট্রো- ট-১৬- ১৬৮০) ট্রাক পাচা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু

ঘটে। সুইটি আক্তার উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হযরতপুর গ্রামের সাদেকুর

রহমানের মেয়ে এবং বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এ

ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

চালক ও হেলপারের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী প্রায় দুইঘন্টা সড়ক অবরোধ

করে রাখে। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান ও চিরিরবন্দর

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলমের হস্তক্ষেপে এলাকাবাসী

অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, নিহত ছাত্রীর

পরিবারের কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের

কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার

মোস্তফাপুর গ্রামে আইরিন পারভিন (২৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে

আত্মহত্যা করেছে। আইরিন পারভিন একই গ্রামের মজির উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা বলেন, বাল্য বিয়ে হওয়ার কারণে আইরিন পারভিন মানসিক

ভারসাম্য হারিয়ে ফেলে। এ কারণে সে স্বামীর বাড়ি থেকে পালিয়ে পিতার

বাড়িতে অবস্থান করছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451