বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

“পুলিশের একার পক্ষে মাদক দূর করা সম্ভব নয়”- নওগাঁ পুলিশ সুপার মো: মোজাম্মেল হক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬
  • ২০৬ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

 

 (নওগাঁ) প্রতিনিধি:

মাদক ও জুয়াকে হারাম করা হয়েছে। পুলিশের একার পক্ষে মাদক দূর করা সম্ভব নয়। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। মাদকসেবীদের

সামাজিক ভাবে পুলিশের হাতে তুলে দেবার আহবান জানাচ্ছি। বাল্যবিবাহ হচ্ছে “কাঁচা বাঁশে

ঘুন ধরার মতো”। পবিত্র কুরআনে আছে- “প্রত্যেক নর-নারীকে জ্ঞান অর্জন করা ফরজ”। তাই

আপনাদের সন্তানদের সকলকে শিক্ষিত করতে হবে। দেশে বর্তমানে ৬০% পর্যন্ত মেয়েরা সরকারি চাকরি

পাচ্ছেন। তাই আপনাদের মেয়েদেরকে উপার্জনক্ষম হিসেবে গড়ে তুলতে হবে। এ বিষয়ে স্কুল-কলেজের

শিক্ষকদের এগিয়ে আসতে হবে। সকল ধরণের বৈষম্য বিরোধীকে কঠিন ইস্পাতের ন্যায় ঘৃণা করতে

হবে। উপরোক্ত কথা গুলো বলেন- নওগাঁ জেলা পুলিশ সুপার মো: মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম।

মঙ্গলবার বিকেল ৩টায় নওগাঁর পতœীতলায় জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহ ও মাদক বিরোধী, ওপেন

হাউসডে এবং কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ৩নং দিবর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে উত্তররামপুর উচ্চ বিদ্যালয়

মাঠে দিবর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ জেলা

পুলিশ সুপার মো: মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, উপজেলা আ.লীগের সিনিয়র

সহসভাপতি ও বীরমুক্তিযোদ্ধা বাবু নির্মল কুমার ঘোষ প্রমুখ। বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন

পতœীতলা থানা ওসি মো: আজিম উদ্দীন, পতœীতলা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জাহাঙ্গীর

আলম, থানা এসআই আসাদ, শিহাড়া ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ, নির্মল ইউপি

চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় ও

দৈনিক সোনার দেশ পতœীতলা উপজেলা প্রতিনিধি ও নজিপুর প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক

ইখতিয়ার উদ্দীন আজাদ, নজিপুর প্রেস ক্লাব সদস্য টিপু সুলতান, দিবর ইউপি আ.লীগের সভাপতি

হারুন অর রশিদ, দিবর ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাবুর রহমান প্রমুখ।

ছবি: পতœীতলা (নওগাঁ): নওগাঁর পতœীতলায় ওপেন হাউসডে এবং কমিউনিটি পুলিশিং

মহাসমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার মো: মোজাম্মেল হক,

বিপিএম, পিপিএম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451