শনিবার সকালে নাটোরের লালপুর উপজেলার ধুপইল স্বুল মাঠে এক্সিম ব্যাংক এর
উদ্যোগে সামাজিক দ্বায়বদ্ধতার আওতায় তিন হাজার শীতার্ত অসহায় দুস্থ
ও হতোদরিদ্র ও মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ ব্যাংক এর
ডেপুর্টি গর্ভণর মি. এস.কে সুর চৌধুরী । লালপুর থানা আওয়ামীলীগের
যুব ও ক্রীড়া বিষয়াক সম্পাদক মুস্তাফিজুল আলমের উস্থাপনায় বীর
মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার, নাটোর জেলা কমান্ড আলহাজ্ব আব্দুর রউফ
সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শেখ বাশিরুল ইসলাম সিনিয়র
ভাইস প্রেসিডেন্ট এবং রিজিওনাল ম্যানেজার এক্সিম ব্যাংক রাজশাহী
শাখা, নুরুল হাবীব এ ভি পি এবং রিলেশন শীপ ম্যানেজার এক্সিম ব্যাংক
বগুড়া শাখা, ইমরান হোসেন এস্কিকিউটিভ অফিসার রাজশাহী, ওয়ালিয়া
ইউপির চেয়ারম্যান আনিছুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম
সরকার, ধুপইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুর সাত্তার মৃধা, ধুপইল ২ নং
ওয়ার্ড সদস্য আকরাম হোসেন, ৩নং ফুলবাড়ী ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম
বাদসা, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরিফ আহম্মেদ প্রমুখ।
এছাড়াও নেতৃস্থানীয় ব্যাক্তি ও সুধিজন উপস্থিত ছিলেন ।