ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাবের ৩৮ বছরে পদার্পণ ও বার্ষিক সম্মেলন
উপলক্ষে জেলা সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃৃহস্পতিবার সকালে স্থানীয় হোটেল বে-অব- বেঙ্গল
মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের গুরুত্বপূর্ণ
সকল গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধি হিসেবে কর্মরত
জেলার অর্ধ শতাধিক সাংবাদিক এ সমাবেশে অংশ গ্রহন
করেন। বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসানুর রহমানের
সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলন ও সমাবেশে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা-১ আসনের
সংসদ সদস্য অ্যাডভেকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডঃ
মুহা. বশিরুল আলম এবং জেলা পুলিশ সুপার বিজয় বসাক।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত
ছিলেন, সাবেক সাংসদ দেলোয়ার হোসেন, পৌর মেয়র
শাহাদাত হোসেন বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান
আব্বাস হোসেন মন্টু মোল্লাসহ বিভিন্ন শ্রেণি
পেশার স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকতার
নানাবিধ ঝুঁকিসহ, সমস্যা, সম্ভাবনা এবং বিভিন্ন,
দাবীদাওয়ার বিষয় তুলে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ।
এছাড়াও প্রেসক্লাবের বার্ষিক সম্মেলন উপলক্ষে
আয়োজিত সাংবাদিক সমাবেশে সংবাদ সম্মেলনে
বিশেষ অবদান রাখার জন্য পুরুস্কৃত করা হয় ৫
সাংবাদিকে। এরা হলেন- বরগুনা প্রেসক্লাব সাধারণ
সম্পাদক, চ্যানেল টুয়েন্টিফোর ও সমকালের প্রতিনিধি
আবু জাফর মোহাম্মদ সালেহ, প্রেসক্লাব সভাপতি,
চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি
হাসানুর রহমান ঝন্টু, মোহনা টিভির প্রতিনিধি জাফর
হোসেন হাওলাদার, বাংলা ভিশন ও বাংলাট্রিবিউনের
প্রতিনিধি তরিকুল ইসলাম রিয়াজ ও নিউজ
টুয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি সুমন সিকদার।