শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

বড়াইগ্রামে পিতা-পুত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা মোটর সাইকেল ভাংচুর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০১৬
  • ৫৫৫ বার পড়া হয়েছে

অহিদুল হক বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের কুমারখালী গ্রামে পূর্ব

শত্রুতার জের ধরে রাতের অন্ধকারে পিতা-পুত্রকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার

চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটিও ভাংচুর

করেছে তারা।

এলাকাবাসী ও থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার

দিকে কুমারখালী গ্রামের ইসমাইল হোসেন প্রামাণিক (৫৫) ও তার ছেলে

সাজেদুর রহমান (৩০) বাগডোব বাজার থেকে মোটর সাইকেলে বাড়িতে

ফিরছিলেন। পথে কুমারখালি স্লুইসগেটের উপরে দড়ি দিয়ে ব্যারিকেড

দিয়ে একই গ্রামের আলাল, বিদ্যুৎ ও সেলিমের নেতৃত্বে ৬-৭ জন যুবক

তাদের গতিরোধ করে। পরে ধারালো হাঁসুয়া দিয়ে তাদের দুজনকে

এলোপাথাড়ি কুপিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। এ সময় সন্ত্রাসীরা

গ্রামে সশস্ত্র মহড়া দেয় বলে জানা গেছে। পরে খবর পেয়ে আহতের স্বজনেরা

তাদেরকে উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

করেন। আহতদের মধ্যে ইসমাইল হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা

গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে

রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক

রয়েছে। মামলা হলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451