মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইটভাটা গুলোর মালিক পরিবেশ আইনকে তোয়াক্কা না করে অনুমোদনহীন ভাবে গাছ পোড়াচ্ছে !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ৩০৩ বার পড়া হয়েছে

 

হেলাল শেখ- ঢাকা :

ঢাকার সাভার আশুলিয়াসহ আশপাশের এলাকায় হাজার হাজার ইটভাটাগুলোর মালিকরা পরিবেশ আইনকে বুড়ো

আঙ্গুল দেখিয়ে বিভিন্ন গাছ পোড়াচ্ছে বলে অভিযোগ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকার সাভার

আশুলিয়া, গাজীপুর, টাংগাইল, ধামরাই,মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায়

পরিবেশের ভারসাম্যের দিকে গুরুত্ব না দিয়ে প্রচলিত আইনকে কথিত বুড়ো আঙ্গুল দেখিয়ে নানারকম গাছ

পোড়াচ্ছে। প্রায় প্রতিটি এলাকায় পুরোনো পদ্ধতিতে এবং অনুমোদনহীনভাবে ইট পুরানোর হচ্ছে।

আকাশের দিকে তাকালে দেখা যায়, কালো ধোঁয়া আর ধোঁয়া।

জানা গেছে, এখন ইটভাটাগুলোতে গাছ পুরানোর মহা উৎসব চলছে। এসব ইটভাটায় ব্যবহার করা গাছ

নির্বিচারে কাটার কারণে পরিবেশের মারাত্মক ভাবে সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে, ফসলি জমিতে মাঠকে মাঠ

ইটভাটা স্থাপনের কারণে জমি ও মাটি উভয়ই সমস্যার সৃষ্টি হচ্ছে বলে এলাকাবাসীর দাবী করছেন। কিছু

কিছু ইটভাটায় গাছ কেটে স্তব দিয়ে ফেলে রেখেছে, আবার অনেক ইটভাটায় প্লাষ্টিকের কাগজ দিয়ে

ঢেকে রাখা হয়েছে অসংখ্য নানারকম গাছ। উক্ত বিষয়ে ইটভাটার মালিকদের সঙ্গে কথা বলতে চাইলে তারা

বিষয়টি এড়িয়ে যান।

উক্ত ব্যাপারে মুন্সীগঞ্জ জেলা ইটভাটা সমিতির সভাপতি হাজী জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, গাছ ও

গাড়ীর টায়ার পোড়ানো নিষেধ করেছে বাংলাদেশ সরকার। তাই আমরাও আমাদের সমিতির মাধ্যমে কঠিন ভাবে

নিষেধ করেছি ইটভাটার মালিকদেরকে। তার পরও যদি কেউ কারো ইটভাটায় গাছ পোড়ায় তাদের নিজেদের দ্বায়

নিজেদেরকে বহন করতে হবে। উক্ত ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি দেয়া জরুরী বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451