রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিংড়ার প্রতিবন্ধী রাসেলের দায়িত্ব নিলেন উপজেলা প্রশাসন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

 

অধ্যাপক মোঃ আখতারুজামান,সিংড়া প্রতিনিধি,

দুই হাত নেই। ডান পা নেই। বাঁ পা রয়েছে, তা-ও আবার স্বাভাবিকের চেয়ে অনেক

ছোট। সেই পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ

বিদ্যালয় কেন্দ্রে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় দিচ্ছে শিশু রাসেল। সে সিংড়া

পৌর শহরের শোলাকুড়া গ্রামের দিন মজুর কৃষক আব্দুর রহিম মৃধার ছেলে। তার এই

অদম্য স্পৃহা শিক্ষক, সাংবাদিক সহ সকলকে বিস্মিত করেছে শিরোনাম এ সংবাদ

প্রকাশের পর প্রতিবন্ধী রাসেলের লেখাপড়ার দায়িত্বের আনুষ্ঠানিক ঘোষণা দিলো

সিংড়া উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার কেন্দ্র পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও

সহকারী কমিশনার (ভূমি) জাহেদুল ইসলাম এই ঘোষণা দেন। সেই সাথে তিনি

ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান করেন। এছাড়া প্রতিবন্ধী

রাসেলের লেখাপড়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সিংড়া উপজেলা

প্রেসক্লাব ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল

ইসলাম ও সবুজ বাংলাদেশ ২৪ ডট কম এর প্রধান বার্তা সম্পাদক আব্দুর রহমান।

প্রতিবন্ধী রাসেল তাকে সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি

আরও জানান, ইতিপূর্বে তার স্কুলে যাওয়া-আসার জন্য আইসিটি প্রতিমন্ত্রী

জুনাইদ আহমেদ পলক তাকে একটি ভ্যান রিক্সা প্রদান করেন। এখন তার একটি

কম্পিউটারের ইচ্ছা প্রকাশ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহেদুল ইসলাম জানান, জেলা প্রশাসক

বেগম শাহিনা খাতুনের নির্দেশ ক্রমে প্রতিবন্ধী শিশু রাসেলের লেখাপড়াসহ তথ্য

প্রযুক্তি বিষয়ে দায়িত্ব নেয়া হয়েছে। সেই সাথে তার জীবন সংগ্রামে সকল

কাজে সব সময় উপজেলা প্রশাসন তার পাশে থাকবে বলে আশ্বাস প্রদান

করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451