শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ট্রাম্পে আস্থা আবের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ৩১৮ বার পড়া হয়েছে

বিবিসি:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের প্রতি ‘অগাধ আস্থা’ আছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ট্রাম্পের সঙ্গে আস্থার সম্পর্ক গড়া যায় বলেও মনে করেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে ৯০ মিনিটের বৈঠকের পর আবে এ মন্তব্য করেন।

আবে জানান, ‘উষ্ণ পরিবেশে’ ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে।

নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প এমন কিছু কথাবার্তা বলেছিলেন, যাতে মনে হয়েছিল জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কিন্তু আবের সঙ্গে বৈঠকের পর সেই আশঙ্কা অনেকটাই কেটে গেছে।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিদেশি কোনো নেতার সঙ্গে প্রথম কোনো বৈঠক করলেন ট্রাম্প।

বৈঠকে জাপানে থাকা যুক্তরাষ্ট্রের সেনাদের বিষয়ে অধিক নজর দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। তিনি উত্তর কোরিয়ার পক্ষ থেকে যেকোনো হুমকি মোকাবিলায় জাপান ও দক্ষিণ কোরিয়ার নিজস্ব পরমাণু অস্ত্রব্যবস্থা গড়ে তোলা উচিত বলে মত দেন।

বৈঠকের বিষয়ে আবে বলেন, ‘পর্যাপ্ত সময় নিয়ে আমরা খোলামেলা আলোচনা করতে সক্ষম হয়েছি। আমরা খুবই উষ্ণ পরিবেশে এমনটা করতে পেরেছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451