রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ২৩১ বার পড়া হয়েছে

আশুলিয়া প্রতিনিধিঃ

আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার ম্যাটলার অ্যাপারেলস লিমিটেড  নামে একটি পোশাক কারখানায় আটতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ অগ্নিকাণ্ড হয়।

আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের বরাত দিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানায়, ম্যাডলার কারখানার আটতলা ভবনের নিচতলার স্টোররুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পরিস্থিতির অবনতি হলে গাজীপুরের টঙ্গীর দুটি ও সাভারের একটিসহ মোট সাতটি ইউনিট কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি অগ্নিকাণ্ডের কারণও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে কারখানা কর্তৃপক্ষ জানায়, কারখানা সন্ধ্যা ৭টায় ছুটি হয়ে যায়। তবে শিপমেন্টের মালামাল নেওয়ার কাজ করছিলেন শ্রমিকরা। অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451