রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে জ্বালানি তেলের মূল্য কমানোর বিষয়টি চূড়ান্ত হবে : অর্থমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ২২৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

আগামী ডিসেম্বরে জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে জ্বালানি তেলের মূল্য কমানোর বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান ব্রেন জে এতকেইনের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে ইতিমধ্যে বেশকিছু আলোচনা হয়েছে। সম্প্রতি কোঅর্ডিনেশন কমিটির বৈঠকে বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা মনে করি, আমাদের অর্থনীতিতে যে গতির সঞ্চার হয়েছে তার পেছনে জ্বালানি তেলের অবদান অনেক বেশি। এ মুহূর্তে জ্বালানি তেলের দাম কমানো হলে সেটা অর্থনীতির জন্য সহায়ক হবে। এর আগে গত ২৫ এপ্রিল সব ধরনের জ্বালানি তেলের দাম কমায় সরকার। এর মধ্যে অকটেন ও পেট্রোল প্রতি লিটারে ১০ টাকা এবং ডিজেল ও কেরোসিন প্রতি লিটারে তিন টাকা করে কমায়। এর ফলে লিটারপ্রতি ডিজেলের দাম ৬৫ টাকা, কেরোসিনের দাম ৬৫ টাকা, অকটেনের দাম ৮৯ টাকা ও পেট্রোলের দাম ৮৬ টাকা করে বিক্রি হয়। এরও আগে গত ৩১ মার্চ ফার্নেস তেলের দাম প্রতি লিটার ৬০ টাকা থেকে ৪২ টাকায় নামিয়ে আনা হয়। – See more at:


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451