বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়া বর্তমানে সরকারের উন্নয়ন দেখছেন : নৌমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ৩১৭ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ

লন্ডনে গিয়ে চোখের ছানি কাটার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান সরকারের উন্নয়ন চোখে পড়ছে বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খানের। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মাদারীপুরে একটি ফিলিং স্টেশন উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন। নৌমন্ত্রী বলেন, আগে খালেদা জিয়ার আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চোখে দেখতেন না। পরে লন্ডনে গিয়ে চোখের ছানি কাটার পর এখন বলছেন, সরকারকে টেকসই উন্নয়ন করতে হবে। এ কথা দ্বারা এই প্রমাণিত হয়, খালেদা জিয়াও এখন সরকারের উন্নয়নের কথা স্বীকার করছেন।

এ ছাড়া কিছু দিন আগে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছে, কিভাবে দেশ উন্নয়ন করতে হয়, বাংলাদেশকে দেখে শিখতে হয়। মন্ত্রী এ সময় আরও জানান, ডিসেম্বরের মধ্যেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম নৌ-রুট কাওড়াকান্দি-শিমুলিয়া ঘাট সরিয়ে যাত্রীদের দুর্ভোগ কমাতে কাঠালবাড়ী-শিমুলিয়া রুট চালু করা হবে। এতে মাত্র ৪৫ মিনিটের মধ্যেই এই নৌ-রুট দিয়ে ফেরি চলাচল করবে। ফলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশ কমে যাবে।

মন্ত্রী এ সময় মাদারীপুরের ছিলারচর এলাকার মেসার্স মনির মুন্না ফিলিং স্টেশন উদ্বোধন করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, ছিলারচর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম বাবুল সর্দার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451