শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

দুপুরে পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় দুই কলেজছাত্র নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ২১৪ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের জগদল বাজারে এ ঘটনা ঘটনা ঘটে। লাশ দুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রাখা রয়েছে।

নিহত দুজন হলেন তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পূর্ব শালবাহান গ্রামের নুরজামালের ছেলে দেলোয়ার হোসেন (২২) এবং একই উপজেলার তীরনইহাট ইউনিয়নের জুগিগজ গ্রামের মো. আলমের ছেলে আশরাফুল ইসলাম (২২)। দুজনই ভজনপুর ডিগ্রি কলেজে স্নাতক শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

আহত তিনজন হলেন শাওন (২৪), দীপ (১৫) ও নয়ন (২৫)। তাঁরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, পঞ্চগড় থেকে একটি ট্রাক তেঁতুলিয়া যাচ্ছিল। একই দিকে আরো দুটি মোটরসাইকেলে করে পাঁচজন আরোহী তেঁতুলিয়া যাচ্ছিলেন। পথে জগদল বাজারে ট্রাকটি মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়। এ সময় একটি মোটরসাইকেলের আরোহীরা ট্রাকের চাকায় পিষ্ট হন। অপর মোটরসাইকেল আরোহীরা মহাসড়কে পড়ে গিয়ে আহত হন।

স্থানীয় লোকজন নিহত ও আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক এস এম মাহামুব উল আলম দুজনকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মোহছে উল গণি জানান, চালক ও ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451