শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষমতাসীনরা নিজেদের বিপন্ন মনে করে বলেই খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিচ্ছে-রেজভী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ২৭৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীনরা নিজেদের বিপন্ন মনে করে বলেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে।

আজ বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নিন্দা জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনায় রিজভী এ মন্তব্য করেন।

ভুয়া কাগজপত্র তৈরি করে জন্মদিন পালনের মাধ্যমে অন্যের ক্ষতিসাধন করার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।

চলতি বছরের ৩১ আগস্ট একই আদালতে মামলাটি করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। ওই দিন বিচারক মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী দুলাল মিত্র এনটিভি অনলাইনকে জানান, আজ মামলাটি আদেশের জন্য রাখা হয়েছিল। খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার করা গেল কি না, সেই প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের ২ মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এক ধরনের হীনতা, এক ধরনের প্রতিহিংসা, সেই প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা দেওয়া ও গ্রেপ্তারি পরোয়ানা।’

‘যিনি মামলা দিয়েছেন, উনি কিন্তু একজন ব্যক্তি নন বা আওয়ামী লীগের সমর্থক নন, তিনি রাষ্ট্রপর্যায়ের সর্বোচ্চ জায়গায় যিনি আছেন, তাঁর নির্দেশেই এ মামলা করেছেন। নইলে এ মামলা করার কথা নয়।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451