রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আনু মুহাম্মদের আশা প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করবেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ২১৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগেরহাটের রামপালে বিদ্যুৎ প্রকল্প বাতিল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সুন্দরবন নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আয়োজিত গণভোটের ফল ঘোষণাকালে আনু মুহাম্মদ এই আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যে আনু মুহাম্মদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর চালানো প্রতীকী গণভোটে সুন্দরবনের কাছাকাছি বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের পক্ষে ভোট দিয়েছেন ৯০ দশমিক ৪৮ শতাংশ। আর বিদ্যুৎকেন্দ্রের পক্ষে ভোট দিয়েছেন ৮ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী।

জাতীয় কমিটির সদস্য সচিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করেছেন ১০ হাজার ১১১ জন। বাতিল ভোট হয়েছে ১০৩। ১ দশমিক ০১ পারসেন্ট (শতাংশ)। এটা বাতিল। কোনো একটা ভুলটুল, কিছু সমস্যা হয়েছিল। আর রামপাল বিদ্যুৎকেন্দ্রের পক্ষে ৮০৭। ৮ দশমিক ৫১। আমার বিবেচনায় একটু বেশি। কারণ এটা বাস্তব চিত্র নয় এবং আশা করি যে, আগামী এক মাসের মধ্যে এটা আরো কমবে।’

‘সুন্দরবনের পক্ষে হচ্ছে নয় হাজার ১৪৮। ৯০ দশমিক ৪৮ শতাংশ। জলবায়ু সম্মেলন থেকে প্রধানমন্ত্রী ফিরেছেন। আশা করি তিনি তাঁর জলবায়ু সম্মেলনে গিয়েও আরেকটু উপলব্ধি হবে এবং তিনি আর কয়েকদিনের মধ্যেই এই রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করে বাংলাদেশকে বড় বিপদ থেকে বাঁচাবেন।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451