বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আ.লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একদলীয় শাসন কায়েম করতে চায়-মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ২৮২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে, দাঙ্গা হয়েছে। এখানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট হয়েছে, মন্দির ভেঙে দিয়েছে, অন্যান্য সম্প্রদায় বৌদ্ধ-খ্রিস্টান সকলেরই একই পরিণতি হয়েছে।’

‘অতি সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে, প্রতিটি পত্রপত্রিকায় আপনারাই বলেছেন যে আওয়ামী লীগের নেতা সম্পূর্ণভাবে এর জন্য দায়ী। আমরা চিন্তিত যে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে নির্বাসন দিয়ে এ দেশে একটা পাকাপোক্ত একদলীয় শাসনব্যবস্থা এখানে দিতে চায়।’

আওয়ামী লীগকে দাম্ভিকতা পরিহার করে জণগনের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আওয়ামী লীগই গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই গণতন্ত্রের চর্চা করে না। এখন তারা গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451