মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মরক্কো থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ২৫১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে মরক্কো থেকে আজ বৃহস্পতিবার  দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল সোয়া ৮টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানবন্দরটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মরক্কোর মারক্কেশ শহরে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের কারণে বিরূপ প্রভাব মোকাবিলায় ধনী দেশগুলোর প্রতিশ্রুতি রক্ষা এবং বিশেষ তহবিল গঠনের আহ্বান জানান। সেইসঙ্গে শেখ হাসিনা কার্যকর পানি ব্যবস্থাপনা এবং সবার জন্য নিরাপদ খাবার পানি ও স্যানিটেশন নিশ্চিত করার তাগিদ দেন।

তিন দিনের এ সফর শেষে আজ সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান। বিমানবন্দরে মন্ত্রিপরিষদের সদস্য এবং সামরিক-বেসামরিক জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

৫৮ সদস্যের প্রতিনিধিদল নিয়ে গত সোমবার জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451