বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতে ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ৩৩১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ

মাঝারি মানের ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের শহরগুলো। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪।

আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে এই ভূমিকম্পে ভারতের রাজধানী দিল্লি কেঁপে ওঠে। এ সময় দিল্লির পার্শ্ববর্তী শহর গুরগাঁও ও গাজিয়াবাদেও কম্পন অনুভূত হয়। কম্পনটি প্রায় এক মিনিট স্থায়ী ছিল।

ভূমিকম্পে দিল্লি ও আশপাশের শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দিল্লি-হরিয়ানার সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্পটির কেন্দ্রস্থল।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451