বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুলিস্তানে বালুবাহী ট্রাকের চাপায় পুলিশের এএসআই নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ২২২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিনিধি ঃ

রাজধানীর গুলিস্তানে বালুবাহী ট্রাকের চাপায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম মিজানুর রহমান (৪০)। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গতকাল রাতে বঙ্গভবনে প্রটেকশন শাখায় দায়িত্ব পালনের জন্য যাত্রাবাড়ীর বাসা থেকে বের হয়ে বঙ্গভবনের পাশে পার্কের মাথায় যান মিজানুর। ওই সময় বালুবাহী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পরে পথচারীরা গুরুতর অবস্থায় তাঁকে ঢামেকে নিয়ে যান। সেখানে তাঁর মৃত্যু হয়।
ওসি আরো জানান, চাপা দেওয়ার পর বালুবাহী ট্রাকটি নিয়ে সরে পড়ে চালক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451