বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একটা খালি নির্বাচন করিবা দেন, দ্যাখেন কুনঠে পালাবেন -মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন,‘আজকে গোটা দেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ আছে। একটা খালি নির্বাচন করিবা দেন, দ্যাখেন কুনঠে পালাবেন যদি হামরা সঠিক ভোটটা দিবা পারি। ঠিক না? ভোট দিতে পারলেই দেখবেন যে তাদের অস্তিত্ব থাকবে না।’

আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী হামলায় দৌলতপুর গ্রামের নিহত মন্টুর পরিবারকে সহানুভূতি জানানোর পর এলাকাবাসীর কাছে মির্জা ফখরুল এ সব কথা বলেন।

বিএনপি নেতা আরো বলেন, ‘মানুষের মনের মধ্যে ওরা আজ নাই। এখন তো সরকার আছে, পুলিশ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে। প্রশাসনের লোকজন এসে ধরে নিয়ে যাবে, মামলা করবে।  যেদিন তারা থাকবে না দেখবেন যে সেদিন তাদের কোনো অস্তিত্ব থাকবে না।’

পরে মির্জা ফখরুল সাধারণ পাঠাগার চত্বরে আয়োজিত জেলা যুবদলের ত্রিবার্ষিক সম্মেলনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

এর আগে সম্মেলন উপলক্ষে জেলা যুবদল শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451