শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৬ মাসের জামিন পেলেন এমপি বদি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ৩০৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

দুদকের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নিন্ম আদালতে বদির বিরুদ্ধে দেয়া ১০ লাখ টাকার জরিমানার আদেশটিও স্থগিত করা হয়েছে।

এ আদেশের ফলে বদির মুক্তিতে বাধা নেই বলে জানান তার আইনজীবী।

বুধবার হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চে এই আদেশ দেয়া হয়।

বদির পক্ষে শুনানিতে অংশ নেন মাহাবুবে আলী ও নাসরিন সিদ্দিকা লিনা। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

৯ নভেম্বর সাজার বিরুদ্ধে আপিল করেন বদির আইনজীবী। গেলো বৃহস্পতিবার ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেন বদির আইনজীবী। হাইকোর্টে করা আপিলের শুনানি করে আজ এই  আদেশ দেয়া হলো।

বদির আইনজীবী মাহবুবে আলী বলেন, বদি সংসদ সদস্য। তিনি পালিয়ে যাবেন না। বিচার চলাকালে প্রতিটি ডেটে তিনি আদালতে হাজির হয়েছিলেন। আদালত বিষয়টি আমলে নিয়ে জামিন মঞ্জুর করেন।

এদিকে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতকে জানান, বদি যেহেতু ৩ বছরের সাজাপ্রাপ্ত, তাই সংবিধান অনুযায়ী এ মুহূর্তে তিনি সংসদ সদস্য নন। তাকে জামিন দেয়া হলে বিচারের ওপর প্রভাব পড়বে।

২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমদ জমাদার সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ৩ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451