বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

গাজীপুরে ট্রেনের ছাদ থেকে ফেলে হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ৩০১ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রী হত্যা ও ছিনতাইয়ের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ময়মনসিংহের তারাটি চরপাড়া গ্রামের হাবুল মিয়ার ছেলে রাসেল মিয়া ও মৌলভীবাজার জেলার বিছামনি গাংপাড়া গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে মুন্না মিয়া।

এ বছর ২২ মার্চ রাতে গাজীপুর পূবাইলের শিমুলিয়া রেলগেট এলাকায় আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইয়ের উদ্দেশ্যে ৪-৫ জন দুর্বৃত্ত ট্রেনের যাত্রী আব্দুল মোমিনকে মারধর ও ছুরিকাঘাত করে।

এসময় অপর যাত্রী আবু সাঈদ এবং হাসান মাহমুদ তাদের বাধা দিলে দুর্বৃত্তরা তাদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ট্রেনের ছাদ থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে নওগাঁর মিঠাপুর ফকিরপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মোমিন মারা যান এবং অপর দুইজন গুরুতর আহত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451