শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ওপর দোষ চাপাতেই নেতাদের গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়ি, ঘর ও মন্দিরে হামলার ঘটনায় বিএনপির ওপর দোষ চাপানোর জন্যই নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মাওলানা ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একজন মন্ত্রী ও স্থানীয় এমপির আধিপত্যের জের ধরে নাসিরনগরে হামলার ঘটনা ঘটেছে। সেটাকে অন্যপথে পরিচালিত করতে ইউনিয়ন বিএনপির সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ ঘটনা ঘটায় আর বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে নেতাকর্মীদের নির্যাতন করে।

খন্দকার মোশাররফ বলেন, দেশের মানুষ জানে, সংবাদপত্রে এসেছে, নাসিরনগরে আওয়ামী লীগের আধিপত্যের প্রতিযোগিতায় সংখ্যালঘুদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। অথচ দোষ চাপাতে বিএনপির নেতাদের জড়ানো হচ্ছে। দেশ আজ গণতন্ত্র, বাক ও ব্যক্তির স্বাধীনতা নেই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451