শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তান নয়, আমরাই টাকা পাবো

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ২৩০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

বাংলাদেশের কাছে পাকিস্তানের ৭শ’ কোটি টাকা পাবার দাবি ভিত্তিহীন এবং অসত্য। বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার সচিবালয়ে নিউজিল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তোফায়েল বলেন, পাকিস্তান আমাদের কাছে কিসের টাকা পাবে। উল্টো বাংলাদেশ পাবে তাদের কাছে। স্বাধীনতার আগে আমাদের রপ্তানি ও বাণিজ্যের টাকা ওরা নিয়ে গেছে। বাংলাদেশ  ক্ষতিপূরণ দাবি করায় কাউন্টার দেয়ার জন্যই ওরা এখন টাকা দাবি করছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিউজিল্যান্ড বাংলাদেশের ভালো বাণিজ্যিক বন্ধু। সে দেশের বাজারে আমাদের সব পণ্য শুল্কমুক্ত সুবিধা পায়। সেখানে আরো বাণিজ্যের সুযোগ আছে। নিউজিল্যান্ড শান্তিপ্রিয় একটি দেশ। সেখানে বাংলাদেশের পোশাক ওষুধ ও চামড়াজাত পণ্যের বাজার রয়েছে। আমাদের ব্যবসায়ীরা নিউজিল্যান্ডে বিনিয়োগ করলে লাভবান হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451