মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাকার্তার গভর্নরের বিরুদ্ধে কুরআন অবমাননার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ৩৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

কুরআন অবমাননার অভিযোগ উঠেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নর বাসুকি জাহাজা পুরনামার বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্লাসফেমি আইন প্রয়োগ করা হবে।

তার বিরুদ্ধে অভিযোগ, গভর্নর নির্বাচনকে সামনে রেখে প্রচারণাকালে তিনি কুরআন অবমাননা করেছেন। এ অভিযোগের কথা সামনে আসার পর মুসলিম অধ্যুষিত দেশটিতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

গেলো শুক্রবার ১ লাখেরও বেশি মানুষ গভর্নরের অপসারণ ও বিচারের দাবিতে জাকার্তায় বিক্ষোভ করে। এরপরই পুলিশ ব্লাসফেমি আইনে আহোকের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেয়।

বাসুকি জাহাজা পুরনামা একজন চীনা বংশোদ্ভূত খ্রিস্টান। গেলো ৫০ বছরে তিনিই জাকার্তার প্রথম অমুসলিম গভর্নর। তবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও সংস্কার কার্যক্রমের জন্য তিনি খুবই জনপ্রিয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451